সফটব্যাংকের সিইও সোনের সন্দেহ: মহাকাশে ডেটা সেন্টার কি আসলেই এআইয়ের ভবিষ্যত?
সফটব্যাংকের প্রতিষ্ঠাতা ও সিইও মাসায়োশি সোন এলন মাস্কের মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, এই প্রকল্পে খরচ কমবে না এবং সময়ও লাগবে অনেক, যা এআইয়ের তাৎক্ষণিক প্রতিযোগিতায় কোনো সমাধান দিতে পারবে না।