জাতীয়

জাতীয়

প্রধানমন্ত্রীর স্পারসো পরিদর্শন: মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানকে আধুনিকায়নের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় পরিদর্শন করেছেন। এই পরিদর্শন ছিল তার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ নয়। পরিদর্শনকালে তিনি সংস্থার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।