ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের একটি অভিযানে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। চোরাকারবারি সন্দেহে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা পালিয়ে গেলেও তাঁর গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।