মাদক কারবারীকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী সমাবেশে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদক কারবারীকে প্রমাণসহ ধরিয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে। 'মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন' এই প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে দুই শতাধিক মানুষ অংশ নিয়েছে।