ফিফা সভাপতিকে ‘চোর’ বলে বহিষ্কার ধারাভাষ্যকার
প্যারাগুয়ের ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারিকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। মিগেল আলমিরনের লাল কার্ডের জেরে তিনি তাদেরকে ‘চোর’ ও ‘ফুটবলের খুনি’ বলেছিলেন। এই ঘটনার পর ফিফা তাঁর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে।