সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার নতুন বিধিমালা অনুমোদিত
সৌদি মন্ত্রিসভা বিদেশি নাগরিকদের জমি ও সম্পত্তি কেনার আইনের নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে বিদেশিরা আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প সম্পত্তি কিনতে পারবেন।