নাইজেরিয়ায় জমজ ভাইয়ের সাথে জমজ বোনদের বিয়ে - টুইন সন্তানের আশায় বুক ভরা প্রত্যাশা
দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ইবাদান শহরে এক অনন্য বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে জমজ ভাই তাইওয়ো ও কেহিন্দে ওগুনতোয়ে জমজ বোন তাইওয়ো ও কেহিন্দে আদেদিরানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইয়োরুবা সংস্কৃতিতে জমজ সন্তান ধরা হয় আশীর্বাদ হিসেবে এবং এই দম্পতিরা ভবিষ্যতে জমজ সন্তানের প্রত্যাশা করছেন।