সব সংবাদ
অন্যান্য

সাভারে পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালিয়ে গেলেন, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। দায়িত্ব অবহেলার অভিযোগে দুই সহকারী উপ-পরিদর্শক ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। প্রত্যাহারকৃতরা হলেন সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি আশাব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়। দুপুরে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার সুযোগ নিয়ে আকস্মিকভাবে দৌড়ে পালিয়ে যান আশাব উদ্দিন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুলিশের চোখের সামনে দিয়েই তিনি হাওয়া হয়ে যান।