সব সংবাদ
রাজনীতি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। একই সাথে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ সাত পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই রাস্তায় বিজিবির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো অরাজকতা হতে পারে— এমন আলোচনা কয়েকদিন ধরেই চলছিল। এই আলোচনার মধ্যেই সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করে সরকার। এসব জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।