সালমানের ভবিষ্যৎবাণী সত্য হলো! দিয়া মির্জা এবার মায়ের চরিত্রে
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা সালমান খানের ভবিষ্যৎবাণী প্রসঙ্গে জানালেন, সালমান একদিন বলেছিলেন তিনি তার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ফারাহ খানের শোতে এই স্মৃতি ভাগ করেন দিয়া।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা অতীতে সালমান খানের সঙ্গে 'তুমকো না ভুল পায়েঙ্গে' সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সময়ে মাত্র ১৯ বছর বয়সী দিয়া সেই সিনেমার পারিশ্রমিক দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। সম্প্রতি ফারাহ খানের শোতে অতিথি হয়ে এসে দিয়া জানালেন, সালমান খান সেই সময় তাকে বলেছিলেন— একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে। দিয়া বলেন, সেই সময় শুটিং সেটে তিনি দেখেছিলেন একজন অভিনেত্রী সালমানের মায়ের চরিত্রে অভিনয় করছেন, যার সদ্য সন্তান হয়েছিল। তখন সালমান তাকে বলেছিলেন— চিন্তা করো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে। আর এখন সালমানের আসন্ন সিনেমা 'মাতৃভূমি' নিয়ে আলোচনা চলছে। ফারাহ খান মজা করে বলেন, যদি সেই সিনেমায় কোনো মায়ের চরিত্র থাকে, তাহলে দিয়াকে নিয়ে নেওয়া উচিত। তবে দিলীপ বলেন, দিয়াকে এখনই মায়ের চরিত্রে নেওয়ার প্রয়োজন নেই, সালমানের ছোট বোনের মতোই তো দেখাবে।