সব সংবাদ
রাজনীতি

রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম উদযাপনে ঢাকায় পুলিশের কঠোর নজরদারি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহররম মাস উদযাপন উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাস চলমান থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে। এস এন নজরুল ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, বাকি সময়েও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না এবং ঢাকাবাসী নিরাপদ থাকবে। পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।