সব সংবাদ
রাজনীতি

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠনের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে।

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, তাদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে। আগামী ২৩ জুনকে কেন্দ্র করে পুলিশের নজরদারি বেড়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।