সব সংবাদ
রাজনীতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৩০ জুন রায় ঘোষণা করবে। এ মামলায় ইনুর বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় গণহত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় আগামী ৩০ জুন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ তারিখ ধার্য করেন। ইনু আওয়ামী জোটের সাবেক মন্ত্রী এবং জাসদের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। প্রসিকিউশনের পক্ষে গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ মে উভয় পক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শেষ হয়েছিল। মামলায় ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন এবং বহু নিরীহ মানুষ আহত হন।