সব সংবাদ
অন্যান্য
ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকায় সোমবার (২২ জুন ২০২৬) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকায় সোমবার (২২ জুন ২০২৬) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্যও জানা যায়নি। এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।
মূল প্রতিবেদন (Reference):
ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত
— Daily Inqilab