সব সংবাদ
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও তার উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৮৩ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১১ হাজার ১৭১ জনের মধ্যে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার এক বার্তায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে কোনো নিশ্চিত হামে রোগী মৃত্যু হয়নি। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন। ফলে মোট মৃত্যু হয়েছে ৬৮৩ জন। হামের উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। এই সময়ে ১৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত মোট নিশ্চিত রোগী ১১ হাজার ১৭১ জন। একই সময়ে ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে।

মূল প্রতিবেদন (Reference): হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৩ — The Daily Star (Bangla)