কুয়াকাটায় পুলিশের অভিযান, ৩ দেহব্যবসায়ী আটক
পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে। তারা কুয়াকাটা পৌর এলাকার একটি হোটেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং পরদিন আদালতে প্রেরণ করে।
পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) রাতে স্থানীয়দের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন মোসাঃ পারভীন বেগম (৩৮), মোসাঃ সানজিদা আক্তার রোজি (২৬) এবং মোসাঃ নিপা (৪০)। প্রথম দুইজনের পিতা মোতালেব হোসেন সরদার এবং তারা উত্তর দিঘলদী, থানা ও জেলা-ভোলার বাসিন্দা। তৃতীয়জন নিপার পিতা মৃত তারা মিয়া আকন এবং তিনি বক চর, থানা-শ্রীর্বদী এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ১০টার দিকে এই তিন নারী কুয়াকাটা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে অবস্থিত হোটেল ব্লু ওশানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে মহিপুর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই তিন নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শামীম হাওলাদার সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে এসআই আবু হানিফ ফরাজীর নেতৃত্বে জরুরি ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের বিরক্তিকর কার্যকলাপের অভিযোগে তিন নারীকে আটক করা হয় এবং ২৯০ ধারায় পেনাল কোড মোতাবেক গ্রেফতার করে পরদিন সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।