বিএনপির প্রতিনিধি হিসেবে আইসিএপিপির স্থায়ী কমিটিতে মনোনীত ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠেয় ৪৫তম সভায় তিনি বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিএনপির প্রতিনিধি মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। গত ২২ জুন আইসিএপিপির মহাসচিব এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। এর আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে তাঁর নাম প্রস্তাব করেন। আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠেয় আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন। এই মনোনয়নকে বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।