সব সংবাদ
জাতীয়

বকশীগঞ্জে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা সরকারি গণগন্থাগার হলে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলান শাকিল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।