সব সংবাদ
রাজনীতি

হত্যাচেষ্টা মামলায় ইনু ও মেননের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই আন্দোলনের সময় বংশালে মো. মোখলেছিনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় ঢাকার বংশালে চানখারপুল মোরের নাজিমউদ্দীন রোডে মো. মোখলেছিনকে গুলি করে আহত করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সোমবার (২২ জুন) তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সাবেক এমপি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।