লেবানন থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরানের কুদস ফোর্স প্রধান
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরাইলকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার সতর্ক করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় ২০০০ সালের মতোই অপমানজনক পরাজয়ের মধ্য দিয়ে তাদের বাধ্য করা হবে সরে যেতে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ইসরাইল যদি তার আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তবে তাদের অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি আরও বলেন, তারা যদি নিজের পায়ে হেঁটে সরে না যায়, তবে ২০০০ সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে — যে বছর তারা অপমানজনকভাবে এই ভূমি ছেড়ে পালিয়েছিল। প্রতি বছর ২৫ মে লেবাননে 'মুক্তি দিবস' পালন করা হয়, যা ২০০০ সালে ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের স্মরণে উদযাপিত হয়।