সব সংবাদ
আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেসবুকে বাংলাদেশকে যে বার্তা দিলেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন। এতে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার (২২ জুন) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই পোস্টটি দেওয়া হয়। পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর নিবদ্ধ করা হয়েছে। মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তারা এই বিষয়ে মনোযোগ নিবদ্ধ করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষের অংশগ্রহণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোই সবচেয়ে ভালো সমাধান উল্লেখ করে তিনি বাংলাদেশের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপর মতবিনিময় প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেন, এর জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ধারাবাহিক পদ্ধতির প্রয়োজন। দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, এই চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে।