সব সংবাদ
আন্তর্জাতিক

শিকাগোতে তিন দিনের রক্তক্ষয়ী সহিংসতা: ২৪ বন্দুক হামলায় নিহত ৭, আহত ৩৮

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে টানা তিন দিনে ২৪টি বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। জুনটিন্থ দিবসের সময় এই সহিংসতা শুরু হওয়ায় ঘটনাটি আরও আলোচনায় এসেছে।

শিকাগো শহরে চলতি বছরের ১৯ থেকে ২১ জুন — অর্থাৎ তিন দিনে — বিভিন্ন এলাকায় মোট ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন, যার মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথম দিনে অর্থাৎ শুক্রবার ৩ জন নিহত হন এবং পরবর্তী দুই দিনে আরও ৪ জনের মৃত্যু হয়। এই সহিংসতা যুক্তরাট্রে দাসপ্রথা বিলোপের স্মরণে পালিত জুনটিন্থ দিবসের সময় শুরু হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোর সহিংসতা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিৎজকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।