সব সংবাদ
জাতীয়

সৈয়দ জয়নুল আবেদীনের উদ্যোগে শুরু হলো ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কর্মসূচি

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন জুরাইন রেলগেট এলাকায় ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা গড়ে তোলার কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (২২ জুন ২০২৬) জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা গড়ে তোলার কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। এই কর্মসূচি জামায়াতে ইসলামীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ অপরিহার্য। তাই গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদতমলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।