শিক্ষকরাই জাতি গড়ার আলোকবর্তিকা - বেনাপোল কলেজে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন
যশোর-১ আসনের বিএনপি প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ২২ জুন বেনাপোল কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, শিক্ষকরাই জাতির আলোকবর্তিকা। তাদের সঠিক দিকনির্দেশনা থেকেই আগামী দিনের মেধাবী সন্তানরা গড়ে উঠবে। তিনি কলেজটি সরকারি করণের বিষয়ে আশাবাদী ব্যক্ত করেন।
বেনাপোল কলেজ মিলনয়াতনে গত ২২ জুন এক মতবিনিময় সভায় যশোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরাই জাতির আলোকবর্তিকা। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষা থেকেই আগামী দিনের মেধাবী সন্তানরা গড়ে উঠবে এবং দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এ সময় তিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি আরও বলেন, বেনাপোল কলেজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং কলেজটি সরকারি করণের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় বেনাপোল কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান শান্তি, পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুবদলের সদস্য সচিব রানুজ্জামান দ্বীপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বেনাপোল কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।