সব সংবাদ
জাতীয়

মনোহরদীতে অজুর সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের আগে অজু করার সময় বজ্রপাতে তিনজন মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় রোববার (২১ জুন) সন্ধ্যায় মাগরিবের আগে অজু করার সময় বজ্রপাতে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার আবু জাফর। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল।

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতে আহত একজনের চিকিৎসা চলছে এবং সে এখন ভালো আছে।