২২ জুন: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে থাকে, কিন্তু ইতিহাসে স্থান পায় শুধু সেই ঘটনাগুলো যা মানবসভ্যতার জন্য মাইলফলক হয়ে থাকে। আজ ২২ জুন। এই দিনে বিভিন্ন সময়ে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।
আজ সোমবার, ২২ জুন। ইতিহাসের এই দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।
ঐতিহাসিক ঘটনাবলী:
১৩৭৭ সালে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৫১৯ সালে ব্রিটেনে দাসপ্রথা বাতিল হয়। ১৫৫৫ সালে মুঘল সম্রাট হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন। একই বছর সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা করা হয়।
১৬৩৩ সালে গ্যালিলিও গ্যালিলি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই অভিমতের জন্য বিচারের মুখোমুখি হন। ১৭৭২ সালে ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়। ১৮১৪ সালে লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯১১ সালে পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৯১৫ সালে নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন। ১৯২১ সালে ৫২টি দেশের ৬০৫ জন প্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৪০ সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ১৯৪১ সালে হিটলার অপারেশন বারবারোসা নামে সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেন। ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ হয়।
১৯৮১ সালে ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত হন। ১৯৮৯ সালে পনের বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হয়। ২০০২ সালে ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত হয়।
এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিখ্যাত ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন জার্মান ভাষাবিজ্ঞানী ভিলহেল্ম ফন হুম্বোল্ট (১৭৬৭), সর্বকালের সেরা দাবাড়ু পল মর্ফি (১৮৩৭), বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড (১৮৫৬), রবীন্দ্রযুগের বিশিষ্ট কবি শেখর কালিদাস রায় (১৮৮৯), জার্মান সাহিত্যিক এরিখ মারিয়া রেমার্ক (১৮৯৮), মার্কিন ব্যাংক ডাকাত জন ডিলিঞ্জার (১৯০৩), বিখ্যাত চিত্রনাট্যকার বিলি ওয়াইল্ডার (১৯০৬), বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সাবেক সম্পাদক সাগরময় ঘোষ (১৯১২), বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক আব্বাস কিয়রোস্তামি (১৯৪০), অস্ট্রীয় অভিনেতা ক্লাউস মারিয়া ব্রানডাউয়া (১৯৪৩), মার্কিন বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ (১৯৪৯), মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ড্যান ব্রাউন (১৯৬৪) এবং ভারতীয় তামিল অভিনেতা বিজয় (১৯৭৪)।
এই দিনে মৃত্যুবরণ করেছেন মধ্যপ্রাচ্যের কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা (১০৩৭), মধ্যযুগের প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি (১৪২৯), জার্মান দার্শনিক মরিস শ্লিক (১৯৩৬), বিখ্যাত অস্ট্রীয় আন্তর্জাতিক ক্রিকেটার মন্টি নোবেল (১৯৪০), নাট্যকার ও চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী (১৯৫৯), মার্কিন প্রযোজক ডেভিড ও. সেলৎসনিক (১৯৬৫), মার্কিন গায়িকা ও অভিনেত্রী জুডি গারল্যান্ড (১৯৬৯), ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত গোপীনাথ কবিরাজ (১৯৭৬), মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী ফ্রেড অ্যাস্টেয়ার (১৯৮৭), সোভিয়েত পদার্থবিজ্ঞানী ইলিয়া ফ্রাংক (১৯৯০), মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা জর্জ কার্লিন (২০০৮) এবং বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (২০২০)।