সব সংবাদ
খেলা

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

সাউদাম্পটনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। এটি টাইগ্রেসদের প্রথম বিশ্বকাপে একাধিক ম্যাচ জয়ের ইতিহাস।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে স্বর্ণা আক্তার ২২ বলে ৫টি চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৮ বলে ৩৬ রান করেন। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের বোলাররা মাঝের ওভারগুলোতে স্পিনারদের সমন্বয়ে পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখেন। মারুফা আক্তার দুর্দান্ত বোলিং দিয়ে ইনিংসের প্রথম ওভার মেইডেন নেন এবং নাহিদা আক্তার প্রথম উইকেট নেন। এই জয়ের ফলে আসরে বাংলাদেশের দ্বিতীয় জয় হলো এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।