সব সংবাদ
অন্যান্য
মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলায় বজ্রপাতে দুই জন কৃষক নিহত হয়েছে। ২১ জুন রোববার সন্ধ্যায় কাঞ্চননগর গ্রামে কৃষিকাজের সময় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের নেওয়াজ আলীর ছেলে কবির হোসেন (৩০) এবং রফিক মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল কৃষিকাজে মাঠে যান। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
মূল প্রতিবেদন (Reference):
সিংগাইরে বজ্রপাতে নিহত ২
— Jugantor