সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তিনি হযরত শাহজালাল ও শাহপরাণ মাজারের দানের টাকা স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে উদ্যোগ নিয়েছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।
সারওয়ার আলম সিলেটে কর্মরত থাকাকালীন হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরাণ (রহ.) মাজারে দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মাজারে দান সংগ্রহের জন্য ৩টি ডেকসি সিলগালা করে নতুন দান বাক্স স্থাপন করেন। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, সিসি ক্যামেরা এবং আনসার মোতায়েন করেন।
এই উদ্যোগের ফলে মাজারের দান খাদক চক্রের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে অনেকে মনে করেন। ফলে তার বিরুদ্ধে শক্তিশালী লবিং শুরু হয়। পরবর্তীতে কিছু সচেতন নাগরিক এই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দেন। তাদের মধ্যে ছিলেন সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী, বিশিষ্ট নেফ্রোলজিস্ট প্রফেসর এমিরেটাস ডা. জিয়া উদ্দিন আহমেদ এবং অন্যান্য ব্যক্তিরা।
তবে সাধারণ মানুষের মতে, ডিসি সারওয়ারের এই সাহসী পদক্ষেপে বর্তমান সরকারের ইমেজ বেড়েছে। তারা মনে করেন, নিয়মের ভেতরে মাজারের দান নিয়ন্ত্রণ হলে মাজারের পবিত্রতা ও সম্পদ জনকল্যাণে সহায়ক হবে।