স্পিকার নিজের বক্তব্যই সংসদ থেকে সরিয়ে দিলেন মামুনুল হক প্রসঙ্গে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের একটি বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন। গত ১৮ জুন বাজেট আলোচনায় বিএনপির সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মামুনুল হক সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। স্পিকার বলেছেন, যারা পক্ষে সংসদে এসে নিজেকে সমর্থন করার সুযোগ পান না, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে সংসদে নিজের মন্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ২১ জুন জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান। এর আগে গত ১৮ জুন বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্যে মামুনুল হকের প্রসঙ্গ এসেছিল। তিনি বলেছিলেন, মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল? ওই দিনই খোন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন স্পিকার। সেদিন স্পিকার বলেছিলেন, একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা। গতকাল অধিবেশনের শুরুতে স্পিকার সংসদে বলেন, যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। স্পিকার আরও বলেন, আমারও একটি বক্তব্য উল্লেখ করেছিলাম; বলেছিলাম, কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্যে এসেছিল। সে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, এটিকেও এক্সপাঞ্জ করা হলো। বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তাঁর উদ্দেশে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি।