সব সংবাদ
রাজনীতি

পাবনায় বিএনপি নেতার মারধরে কৃষকের মৃত্যু, অভিযোগ পরিবারের

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি নেতার হাতে মারখেতে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইউসুফ আলী ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পলাতক।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড়ভাঙ্গুড়া গ্রামে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইউসুফ আলী ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে জামিল তার পরিবার নিয়ে বিএনপি নেতা ইউসুফ আলীর জমিতে ধান মাড়াইয়ের কাজ করতে আসেন। তারা কৈডাঙ্গা গ্রামে একটি ঘর ভাড়া নেন।

ওসি সাকিউল আজম জানান, ধান কাটার অগ্রগতি নিয়ে বিরোধের জেরে গতকাল বিকেলে কৃষিশ্রমিক জামিলকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে রাতে মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। তারা আইনি প্রক্রিয়ায় না যাওয়ার জন্য একটি মুচলেকা দিয়েছে। অভিযোগ না থাকায় আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

মূল প্রতিবেদন (Reference): বিএনপি নেতার মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ — The Daily Star (Bangla)