সব সংবাদ
রাজনীতি

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে শিবির নেতা জিসানের ২ দিনের রিমান্ড

কুমিল্লায় ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ ৮ দিনের রিমান্ড চেয়েছিল।

কুমিল্লায় ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে আটক বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে ৩নং আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন। কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, পুলিশ ৮ দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, এক নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম নারী। এর আগে গত ১১ জুন ওই নারীকে বিয়ে না করার জন্য অপহরণ নাটক করেন জিসান। ১২ জুন রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেদিন রাতে ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং ধর্ষণে সহায়তায় আরও তিন জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত মঙ্গলবার জিসানকে কারাগারে পাঠানো হয়।