সব সংবাদ
রাজনীতি
অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাজমুল হুদা রাজু (৩৮) এবং আব্দুল্লাহ আল মামুন (৩০)।
অভয়নগর থানার পুলিশ রোববার ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে দুই নেতাকে গ্রেফতার করে। নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। অন্যদিকে, আব্দুল্লাহ আল মামুন অভয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
মূল প্রতিবেদন (Reference):
অভয়নগরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
— Jugantor