সব সংবাদ
জাতীয়

ধানমন্ডিতে শিশু গৃহকর্মী হত্যা: পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী ও তাঁর স্ত্রী রিমান্ডে

ধানমন্ডিতে একটি আবাসিক ভবন থেকে রিক্তা মণি নামের শিশু গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসা থেকে রিক্তা মণি নামের এক শিশু গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গত শুক্রবার ভোর ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে রিক্তার বাবা মো. শাহিন বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের আবেদনের পর শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।