সব সংবাদ
ফেনী

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ দোকান উচ্ছেদ

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি রাস্তার উপর অবৈধভাবে বসানো দুটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বারাহীপুর মৌজায় রাস্তার পাশে ঢালাইকৃত জায়গার উপর বেশ কিছুদিন ধরে দুটি দোকান বসিয়ে একটি চক্র সরকারি রাস্তা দখল করে রেখেছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রবিবার বিকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি রাস্তার উপর বসানো এই দোকানগুলো গুটিয়ে দেওয়া হয়।

মূল প্রতিবেদন (Reference): ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ — দ্য ডেইলি স্টার লাইন