ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সব পদে একক প্রার্থী
ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার নির্বাচন কমিশনার ফাতিমা সুলতানার কার্যালয়ে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাছাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র সঠিক বিবেচিত হলে ভোটাভোটি ছাড়াই সবাইকে নির্বাচিত ঘোষণা করা হবে।
ফেনী ডায়াবেটিক সমিতির আসন্ন নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন সর্বমোট ২৩ পদের বিপরীতে ২৬ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মধ্যে গতকাল রবিবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে ২৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এতে করে যাছাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র সঠিক বলে বিবেচিত হলে ভোটাভোটি ছাড়াই সবাইকে নির্বাচিত ঘোষণা করা হবে। সকল পদে একক মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন, সভাপতি পদে জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান। সহ-সভাপতি পদে ডা. সহিদুল ইসলাম, সামী-উল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। যুগ্ম সম্পাদক পদে ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম (বাদল)। কোষাধ্যক্ষ পদে ফেনী পৌরসভার সাবেক কমিশনার মোঃ ওমর ফারুক ভূঁঞা বেলাল, যুগ্ম কোষাধ্যক্ষ পদে এডভোকেট মেজবাহ উদ্দিন (মোরশেদ)। এছাড়াও নির্বাহী সদস্য পদে এককভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন নেছার আহাম্মদ, ফেনী সদর উপজেলা বিআরডিবির সভাপতি এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, ইকবাল আলম, এ.কে.এম. রফিকুল হক (নিপু), বদরুদ্দোজা হেলাল, ফরিদ আহমদ ভূঁঞা, মোহাম্মদ পারভেজ, হারুনুর রশিদ হাজারী, হাজী নুরুল আলম চৌধুরী, মোঃ মশিউর রহমান ভূঁঞা (মাছুম), ইফতেখার রাশেদ, ওমর ফারুক মজুমদার ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। নির্বাচন কমিশনার ফাতিমা সুলতানা বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক আজ ২২ জুন দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই করে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।