সব সংবাদ
জাতীয়

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে পড়ে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ছাগল পড়ে যাওয়ার পর উদ্ধারে গিয়ে একই পরিবারের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটলে মধুপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়ার পর সেটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক (৪৫) নামেন ট্যাংকের ভেতরে। কিছুক্ষণ পর তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন প্রবেশ করেন। তারা হলেন রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। কিন্তু তারাও আর বাইরে উঠে আসতে পারেনি। পরে মধুপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করে। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য। মধুপুর থানার ওসি একেএম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।