মাইক্লোর গ্র্যান্ড র্যাফেল ড্র: বিজয়ীদের হাতে মোটরসাইকেল-টিভি-মাইক্রোওয়েভ
ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর ১৮তম স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। সাভার নিউ মার্কেটে অনুষ্ঠিত এই লটারিতে বিজয়ীদের মধ্যে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, স্মার্ট টিভি ও মাইক্রোওয়েভ ওভেন বিতরণ করা হয়েছে।
দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর ১৮তম স্টোর উদ্বোধন উপলক্ষে এক মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালিত হয়। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের বিভিন্ন আউটলেটে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার বিপরীতে গ্রাহকদের র্যাফেল ড্র কুপন প্রদান করা হয়। শুক্রবার (১৯ জুন) সাভার নিউ মার্কেটের সেন্টার পয়েন্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গ্র্যান্ড র্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার হিসেবে একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জিতেছেন মানিকগঞ্জের কাজী আফজাল। দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পেয়েছেন মগবাজারের সাবাহ এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ধানমন্ডির মাহেদী হাসান। এছাড়া ৩ হাজার টাকার ভাউচার জিতেছেন আরও সাতজন সৌভাগ্যবান। অনুষ্ঠানে মাইক্লোর জেনারেল ম্যানেজার দিন ইসলাম, অ্যাকাউন্টস বিভাগের প্রধান কাউসার কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান ইয়াসির সাবাবসহ স্থানীয় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাইক্লো কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই এ ক্যাম্পেইন সফল হয়েছে এবং ভবিষ্যতেও আকর্ষণীয় আয়োজন অব্যাহত থাকবে।