সব সংবাদ
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু, লেবানন ইস্যু কেন্দ্রে

ইরান ও যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডে চূড়ান্ত শান্তিচুক্তির জন্য প্রথম সরাসরি আলোচনায় বসেছে। ইরান আগেই স্পষ্ট করে জানিয়েছে, আলোচনার মূল বিষয় হবে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি। পাকিস্তান ও কাতার এই আলোচনায় মধ্স্থতাকারী হিসেবে যোগ দিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে প্রাথমিক একটি যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর চূড়ান্ত শান্তিচুক্তির জন্য সুইজারল্যান্ডের বারগেনস্টকে প্রথম সরাসরি আলোচনায় বসেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদল এই আলোচনায় যোগ দিয়েছে। আলোচনা শুরুর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবে এটিই হবে আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার সহকারী মোহাম্মদ মোখবার সতর্ক করে বলেছিলেন, ওয়াশিংটনকে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেছিলেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন। প্রথমিক সমঝোতা চুক্তিতে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তবে চুক্তির পরও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলতে থাকায় ইরান শনিবার ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। মধ্স্থতাকারী হিসাবে আলোচনায় যোগ দিয়েছে পাকিস্তান এবং কাতার।