সব সংবাদ
অন্যান্য

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় এক ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন কিশোর।

সাভারের আশুলিয়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল শনিবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে সুমন শেখ (২২)সহ চারজন সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ রাতে ওই কিশোরী এবং অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে আসে। আজ রোববার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সুমন শেখ (২২) ও ১৬ বছর বয়সী দুই কিশোর। পরে রাতে কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।