সব সংবাদ
রাজনীতি

বিএনপি এমপির ছেলে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দিয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদেও রয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসপি অফিসে আনা হয়েছে। এক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে পারছি না।