সব সংবাদ
স্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই নারী, যাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২২০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।