সব সংবাদ
আন্তর্জাতিক

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৫ বাংলাদেশি প্রবাসী

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলালেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে রোববার (২১ জুন) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, দূতাবাসের সাথে সমন্বয় করে নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনরা গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।