সব সংবাদ
রাজনীতি

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ: অবৈধ কমিটি বাতিল ও প্রবেশ নিষেধের দাবি

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অভিযোগ, নতুন কমিটিতে মাদক ব্যবসায়ী, ইভটিজার ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা।

রাজশাহী সিটি কলেজে সদ্য গঠিত নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ছাত্রদলের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা ক্লাসরুম ও অফিস রুমের বারান্দায় শ্লোগান দিয়ে ক্যাম্পাস চত্বরে সমাবেশে রূপ নেয়।n

nবিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন কমিটিতে এমন সব ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, টিকটকার এবং নারী বিদ্বেষী আচরণের জন্য পরিচিত। এই সদস্যদের মধ্যে বিবাহিত ও সন্তানের বাবাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির নিয়মের পরিপন্থী।n

nতারা আরও বলেন, এই কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং আন্দোলন-সংগ্রামে তাদের কোনো অতীত নেই।n

nসমাবেশ থেকে এই কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীরা মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন।n

nবিক্ষোভকারীরা দীর্ঘদিনের ত্যাগী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আস্থা ব্যক্ত করে জোরালো দাবি জানান যেন তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন।n

nএ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিশাল রহমান, তাফাকুল ইসলাম সৈকত, আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আন নাফি খান মন।