২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হুমকি
র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান সতর্ক করে বলেছেন, ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেউ বিশৃঙ্খলা বা ঝুঁকি তৈরি করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। একই সংবাদ সম্মেলনে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তারের খবরও জানানো হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান রবিবার মোহাম্মদপুর র্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আমরা সব স্টেশনগুলোতে আগেই ম্যাসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন উপলক্ষে কেউ বিশৃঙ্খলা করতে চায়, কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। তিনি আরও বলেন, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোনো ভাবেই হোক আমরা প্রতিহত করব। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।