সব সংবাদ
প্রযুক্তি

বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ ইমরানের গুগল ছেড়ে নিজের আইএস স্টুডিও প্রতিষ্ঠার গল্প

বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ ইমরান গুগলে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে প্রায় ১০ লাখ ডলার বেতন পেতেন। কিন্তু চাকরির নিরাপত্তা ও নতুন আই কোম্পানিগুলোর লোভনীয় শেয়ার অফারের কারণে তিনি গুগল ছেড়ে নিজের 'ম্যাঙ্গোস্টিন স্টুডিও' প্রতিষ্ঠা করেছেন।

পাঁচ বছর বয়সে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের কুইন্সে পাড়ি জমান ইউসুফ ইমরান। বড় হয়েছেন কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে। প্রায় ১৫ বছর সেলস খাতে কাজ করার পর ২০২০ সালে তিনি গুগলে যোগ দেন। গুগলে তার মূল কাজ ছিল গ্রাহকদের আই ও মেশিন লার্নিং পণ্য ব্যবহারে সহায়তা করা। গত বছর তার মূল বেতন ছিল ১ লাখ ৭০ হাজার ডলার এবং কমিশনসহ মোট আয় প্রায় ৯ লাখ ৮৬ হাজার ডলার।

তবে দুটি কারণে তিনি এই স্বপ্নের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। প্রথমত, ওপেনআই ও অ্যানথ্রোপিকের মতো নতুন আই কোম্পানিগুলো তাদের কর্মীদের যে পরিমাণ শেয়ার দিচ্ছে, তা গুগলের চেয়েও অনেক বেশি লোভনীয়। দ্বিতীয়ত, গুগলে গত কয়েক বছরে ঘটে যাওয়া কর্মী ছাঁটাই তাকে ভাবিয়ে তোলে এবং তিনি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

চাকরি ছাড়ার আগে তিনি নিজেকে আর্থিকভাবে প্রস্তুত করেন। বাইরের কোনো বিনিয়োগ ছাড়াই নিজের ব্যবসা অন্তত দুই বছর চালিয়ে রাখার জন্য ২ লাখ ডলার এবং ব্যক্তিগত খরচ মেটানোর জন্য আরও ১ লাখ ৫০ হাজার ডলার সঞ্চয় করে তবেই তিনি গুগল থেকে ইস্তফা দেন।

চলতি বছরের এপ্রিলে গুগল ছাড়ার পর তিনি প্রতিষ্ঠা করেন 'ম্যাঙ্গোস্টিন স্টুডিও' নামের একটি আই প্রোডাক্ট ল্যাব। ২০ বছর সেলস লাইনে কাটানো ইউসুফ এখন এমন সব আই টুল তৈরি করছেন, যা সেলস এক্সিকিউটিভদের কাজকে সহজ করে তুলবে। তিনি মনে করেন, আই প্রযুক্তি ঝুঁকি নিতে ভালোবাসেন এমন মানুষদের জন্য দারুণ সব নতুন সুযোগের দুয়ার খুলে দিচ্ছে।