সব সংবাদ
অর্থনীতি
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেপ্তার, প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী
ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি গুলশান বিভাগের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে মাসুকুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে ঢাকার কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মাসুকুরের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় অন্তত ২৪টি মামলা আছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানান সহকারী কমিশনার তারিকুজ্জামান।
মূল প্রতিবেদন (Reference):
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেপ্তার
— The Daily Star (Bangla)