নলডাঙ্গায় আইনশৃংখলা কমিটির সভায় উঠল দুরকম সমস্যা
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নিয়ন্ত্রণ, অবৈধ পুকুর খনন, মৎস্য নিধন ও বিদ্যুৎ লোডশেডিংসহ বিভিন্ন সমস্যা আলোচনা করা হয়।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা বসে। উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে আবাদি জমিতে পুকুর খনন, নদী-নালা-খালবিল থেকে মৎস্য নিধন এবং বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে আইনী পদক্ষেপ নেবেন বলে জানান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ড. রকিবুল হাসান সুজন, কৃষি কর্মকর্তা সবুজ আলী, থানার ওসি নুরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।