ভাঙ্গায় কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে, তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দুটি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক সুমন (১৭/১৮ বছর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং ভাঙ্গা উপজেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টা থেকে কিশোর গ্যাংদের অস্ত্র মহরার পর এই ঘটনা ঘটে। ভাঙ্গায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বুদ্ধিজীবীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।