ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশের একটি দল। এই অভিযানে কোতোয়ালী থানা পুলিশও সহযোগিতা করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মাশুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হওয়া মামলায় মোট ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ রয়েছে।